অথচ সেই রাতের ট্রেন দাঁড়িয়ে ছিল অনন্তকাল তখন তুমি ব্যস্ত ভীষণ নাও নি তো খোঁজ ইস্টিশনের। ছেঁড়ে গেলে শেষ ট্রেনটা কেমন করে উঠল মনটা ছুটলে তুমি ইস্টিশনে কেউ নেই আর সেই সেখানে। রইলে বসে অপেক্ষাতে আবার ট্রেন আসবে বলে কোথায় ট্রেন কোথায় মানুষ কোথাও তার ছায়াও নাই। ছায়ার মায়ায় যাচ্ছে কেটে আঁধার রাতের প্রহরগুলো এখন ভাবো ট্রেন না হোক আসবে তবু ভোরের আলো। আঁধার বলে সে হবার নয় কালের আঁধারে সব চলে যায় প্রিয় মানুষ প্রিয় সময় একবার যা হেলায় হারায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
আসবে তবু ভোরের আলো।
আঁধার বলে সে হবার নয়
কালের আঁধারে সব চলে যায়
প্রিয় মানুষ প্রিয় সময়
একবার যা হেলায় হারায়। - ... সত্যি জীবনের অনেক ট্রেন অবহেলায় ছুটে যায় ... অনেক অনেক ভালো লেগেছে ...মাহরুফ ভাই আপনার কবিতা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।